ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অধ্যাপক আনোয়ার হোসেন শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত এক ব্যাক্তি শুক্রবার সন্ধায় তাকে ফোন করে রাজনৈতিক শীর্ষ নেতাদের হেনস্তার প্রতিবাদ ও আইন উপদেষ্টার অপসারণ দাবিতে শিক্ষক সমিতির গৃহীত কর্মসূচি প্রত্যাহার করতে বলে। তা না হলে দুই/তিনদিনের মধ্যে তার পরিবারের একজন সদস্যকে অপহরণের হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, হুমকির বিষয়টি সন্ধ্যার মধ্যেই লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।
বিডিনিউচ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৮১২ ঘ.
bdnews24