ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাসিম আল মোমিন রূপক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রিপন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রহমান টুটুল অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এসএনডি/২০১৩ ঘ.
bdnews24