ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৯ সাল থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংস্কারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন একদল অভিভাবক।
শনিবার ঢাকার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পারভীন আক্তার। সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- সেলিমা বেগম ও শায়লা পারভীন।
জুন মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের একটি আদেশে জানানো হয় ২০০৯ সাল থেকে এসএসসি পরীক্ষায় নম্বর বণ্টনের নতুন নিয়ম চালু করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, নতুন এ পদ্ধতিটি সম্পর্কে শিক্ষার্থীরা কিছু বুঝতে পারছে না। ভিকারুন্ননিসা নূন, মতিঝিল আইডিয়াল, উইলস লিটল ফ্লাওয়ারের মতো ঢাকার নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুলের শিক্ষকরাও বিষয়টি সম্পর্কে খুব ভাল করে জানেন না। এমনকি এ সম্পর্কে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেরও কোনও নির্দেশনা নেই। শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে না। এ রকম অবস্থায় ২০০৯ সালের এসএসসি পরীক্ষা থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ওই শিক্ষাবর্ষে ফল বিপর্যয় ঘটতে পারে। শিক্ষাবর্ষের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ৫০ শতাংশ নম্বর রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নে, আর বাকি ৫০ শতাংশ নম্বর বিষয়বস্তু সম্পর্কিত সংক্ষিপ্ত উত্তর, প্রশ্ন, ব্যাখ্যা ও রচনামূলক প্রশ্নে। নতুন পদ্ধতিতে এমসিকিউতে ৪০ শতাংশ নম্বর থাকবে, আর বাকি ৬০ শতাংশ নম্বরের জন্য থাকবে 'কাঠামোবদ্ধ প্রশ্ন'। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে বিদ্যমান শিক্ষাক্রমের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর অনুযায়ী কাঠামোবদ্ধ প্রশ্ন প্রণয়ন করা হবে। এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন বলতে বর্ণনামূলক প্রশ্নকে বোঝানো হয়েছে।
পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হ্যস্থ অর্থনীতি ও কম্পিউটার শিক্ষা বিষয়সমূহের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বরের কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। এসব বিষয়ের মধ্যে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, উচ্চতর গণিতে ৩৫ শতাংশ, কম্পিউটার শিক্ষা বিষয়ে ৩০ শতাংশ এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ২৫ শতাংশ নম্বর বহুনির্বাচনী প্রশ্নের জন্য নির্ধারিত থাকবে। অবশিষ্ট নম্বর বরাদ্দ থাকবে ব্যবহারিক পরীক্ষার জন্য।
প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১ মিনিট সময় বরাদ্দ থাকবে। এই হিসাবে বহুনির্বাচনী প্রশ্নপত্রের সময় বাদ দিয়ে অবশিষ্ট সময় কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে।
যে সব বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য ৬০ শতাংশ নম্বর নির্ধারিত সেগুলোতে পরীক্ষায় ৯টি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে সব বিষয়ের কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য ৪০ শতাংশ নম্বর নির্ধারিত সেগুলোর ক্ষেত্রে পরীক্ষায় ৬টি প্রশ্ন থেকে চারটির উত্তর দিতে হবে।
আবার কিছু বিষয়ের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত পদ্ধতিই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এগুলো হচ্ছে
bdnews24