২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির জার্নাল শুধু শিক্ষকদের পদোন্নতির সোপান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক পদোন্নতির জন্য পর্যাপ্ত প্রকাশনা না থাকায় জালিয়াতির আশ্রয় নিচ্ছেন । একই প্রকাশনার স্রেফ শিরোনাম পরিবর্তন করে পদোন্নতি পাওয়ার জন্য উপস্থাপন করার একাধিক প্রমাণ মিলেছে। জার্নালে প্রকাশের উপযুক্ত নয় এমন লেখাও প্রকাশ করার জন্য নানাভাবে জার্নাল সম্পাদকদের প্রভাবিত করার চেষ্টা করেন শিক্ষকরা। দলীয় ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তারা 'প্রকাশনাটি প্রকাশযোগ্য' এমন ছাড়পত্র সংগ্রহ করে পদোন্নতির জন্য উপস্থাপন করছেন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জান্নাতুল ফেরদৌস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক পদোন্নতির জন্য পর্যাপ্ত প্রকাশনা না থাকায় জালিয়াতির আশ্রয় নিচ্ছেন । একই প্রকাশনার স্রেফ শিরোনাম পরিবর্তন করে পদোন্নতি পাওয়ার জন্য উপস্থাপন করার একাধিক প্রমাণ মিলেছে। জার্নালে প্রকাশের উপযুক্ত নয় এমন লেখাও প্রকাশ করার জন্য নানাভাবে জার্নাল সম্পাদকদের প্রভাবিত করার চেষ্টা করেন শিক্ষকরা। দলীয় ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তারা 'প্রকাশনাটি প্রকাশযোগ্য' এমন ছাড়পত্র সংগ্রহ করে পদোন্নতির জন্য উপস্থাপন করছেন। অনেক ক্ষেত্রে জার্নালে এসব নিুমানের প্রকাশনাই ছাপানো হচ্ছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের জার্নালগুলো এখন আর প্রাপ্য গুরুত্ব, মর্যাদা বা যত