জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০৬ ( বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম)- দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হাসান পলাশের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট করেছেন স্থানীয় সাংবাদিকরা।
একই দাবিতে তারা শনিবার সকাল ১০ টায় মৌনমিছিলের কর্মসূচিও দিয়েছে।
এদিকে পলাশের ওপর হামলার ঘটনা তদন্তে মওলানা ভাসানী হল প্রশাসন ওই হলের আবাসিক শিক্ষক ড. বদিয়ার রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পলাশের ওপর হামলাকারীদের শাস্তির দাবি করেন সাংবাদিকরা।
প্রসঙ্গত, ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে রুম দখলের সংবাদ প্রকাশ করায় বুধবার মধ্যরাতে ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী ইমরান হাসান পলাশের ওপর হামলা চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৭ ঘ.
bdnews24