২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির দ্বিতীয় সমাবর্তন ৫ নভেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে- কে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 08:33 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

সিলেট, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে- কে এ তথ্য জানান। তিনি জানান, বুধবার বঙ্গভবন থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সম্মতি এবং সমাবর্তনে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সমাবর্তন উপলক্ষে একটি সাংগঠনিক কমিটিও গঠন করা হয়েছে বলে উপাচার্য জানান। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ১৯৯৮ সালের ২৯ এপ্রিল। এদিকে, ২০০৭-০৮ অর্থ বছরের ১৬ কোটি ৫৫ লাখ টাকার বাজেট বুধবার সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও আমিনুল ইসলাম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩১ ঘ.