২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয় ৭ জুলাই খুলছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। হলগুলো খুলে দেওয়া হবে ৬ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

নোয়াখালী, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। হলগুলো খুলে দেওয়া হবে ৬ জুলাই। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এম তামজিদ হোসাইন চৌধুরী বুধবার এ তথ্য জানিয়েছেন। ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত ২৩ জুন প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০৪৮ ঘ.