২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৮১ ভূয়া শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৮১ জন ভূয়া শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এনিয়ে মোট ১৫৮ জনের ছাত্রত্ব বাতিল করা হলো। মঙ্গলবার সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৫ জুন সিন্ডিকেটের এক সভায় ৭৭ জন অবৈধ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। মঙ্গলবার যাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে তাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৭৫ জন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিনজন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, ম্যানেজম্যান্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের একজন করে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৮১ জন ভূয়া শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এনিয়ে মোট ১৫৮ জনের ছাত্রত্ব বাতিল করা হলো। মঙ্গলবার সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৫ জুন সিন্ডিকেটের এক সভায় ৭৭ জন অবৈধ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। মঙ্গলবার যাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে তাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৭৫ জন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিনজন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, ম্যানেজম্যান্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের একজন করে রয়েছেন। ২৬ জুনের মধ্যে এদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে ১৮ জন সেই নোটিশের জবাব দিয়েছেন। এদের অনেকেই মানবিক দিক বিবেচনা করে ছাত্রত্ব বহাল রাখার অনুরোধ করেন। এদিকে, উপচার্য অধ্যাপক এস এস এ ফয়েজ ২০ জুলাইয়ের মধ্যে কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের বৈধ ও অবৈধ সকল ছাত্রের তালিকা চেয়েছেন। আগামী শনিবার আইন অনুষদ ও বাণিজ্য অনুষদের ভূয়া শিক্ষার্থীদের বিষয়ে সভা করা হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫৩ ঘ.