২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাংচুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা রোববার প্রাধ্যক্ষসহ তিন কর্মকর্তার অপসারণের দাবিতে হল অফিস প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে এবং ভাংচুর চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা রোববার প্রাধ্যক্ষসহ তিন কর্মকর্তার অপসারণের দাবিতে হল অফিস প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে এবং ভাংচুর চালায়। প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে শিক্ষার্থীরা ৩০ জুন এর মধ্যে হল প্রাধ্যক্ষ এ কে এম শাহনেওয়াজ, ওয়ার্ডেন আব্দুল্লাহেল কাফী ও মেস স্টুয়ার্ড আলী হোসেনের অপসারণ দাবিতে আল্টিমেটাম দেয়। কিন্তু কর্তৃপক্ষ তাতে সাড়া না দেওয়ায় রোববার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত হল অফিস অবরুদ্ধ ও ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই সময় হলের মূল ফটকে তালা মেরে দেয় তারা। খবর পেয়ে হল অধ্যাপক শাহনেওয়াজ ও ওয়ার্ডেন আব্দুল্লাহেল কাফী তালা ভেঙ্গে হলে ঢোকেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রাধ্যক্ষের সঙ্গে ওই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। ওই নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। দাবি মানা না হলে সোমবার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। তবে অধ্যাপক শাহনেওয়াজ শিক্ষার্থীদের দাবিকে অযোক্তিক বলে মন্তব্য করে এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২১৫২ ঘ.