সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়ি নামে স্থানে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক মোছলেম উদ্দিন (৫৫) নিহত হয়েছেন।
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক ইলিয়াস খান জানান, সকাল ১১টায় বিশ্বনাথ থেকে সিলেটগামী একটি অটো রিকশার সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষে অটো রিকশা যাত্রী বিশ্বনাথের সিংগেরকাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেম উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার মেয়ে স্বর্ণাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮২৭ ঘ.
bdnews24