২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে কলেজ অধ্যক্ষকে কুপিয়ে হত্যার চেষ্টা

লোহাগড়া উপজেলার ইতনা কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তীকে বুধবার গভীর রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

নড়াইল, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- লোহাগড়া উপজেলার ইতনা কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তীকে বুধবার গভীর রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। আহত অধ্যক্ষতে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় বৃহস্পতিবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফ কাজী নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইউব আলী মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে লোহাগড়া বাজার থেকে রিকশা ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে বিশ্বনাথ চক্রবর্তীর ওপর হামলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৯ ঘ.