ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ নয়টি শিক্ষাবোর্ডে ২০০৭ সালের এসএসসি, এসএসসি (ভকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষর্থীদের মধ্যে ছেলেরাই এগিয়ে আছে। সব মিলিয়ে ছেলেদের গড় পাশের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ। এক্ষেত্রে মেয়েরা একটু পিছিয়ে। তাদের গড় পাশের হার ৫৫ দশমিক ৪৭ শতাংশ।
সাধারণ সাতটি শিক্ষাবোর্ডে ছাত্রদের মধ্যে এগিয়ে আছে যশোর বোর্ড। সেখানে ছেলেদের পাশের হার ৬২ দশমিক ৮৫ শাতাংশ। অন্যদিকে ঢাকা বোর্ডের মেয়েরা বেশি ভালো করেছে। এ বোর্ডে আলাদাভাবে মেয়েদের পাশের হার ৫৯ দশমিক ৩২।
ঢাকা শিক্ষাবোর্ডে ছেলেদের পাশের হার ৬২ দশমিক ১৬ এবং মেয়েদের ৫৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহী বোর্ডে ছেলে ৬১ দশমিক ৬৭ এবং মেয়ে ৫৬ দশমিক ৩৯, কুমিল্লা শিক্ষাবোর্ডে ছেলে ৫১ দশমিক ৮২ এবং মেয়ে ৪১ দশমিক ৬৭, যশোর বোর্ডে ছেলেদের পাশের হার ৬২ দশমিক ৮৫ এবং মেয়েদের ৫৮ দশমিক ৫৬, চট্টগ্রাম বোর্ডে ছেলে ৬০ দশমিক ০৮ এবং মেয়ে ৫৫ দশমিক ৭৬, বরিশাল শিক্ষাবোর্ডে ছেলেরা ৫২ দশমিক ৪০ এবং মেয়ে ৪৮ দশমিক ৮৮ এবং সিলেট বোর্ডে ছেলেদের পাশের হার ৫০ দশমিক ২৮ এবং মেয়দের ৪৪ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ছেলেদের পাশের হার ৭০ দশমিক ২৩ এবং মেয়েদের পাশের হার ৬০ দশমিক ৪৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের পাশের হার ৫১ দশমিক ৩২ এবং মেয়েদের ৫০ দশমিক ৫১ শতাংশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১৭২৯ ঘ.
bdnews24