যশোর, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে উত্তীর্ণের হার গত বছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেড়েছে। এবার পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৬ হাজার ৮১২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭১ হাজার একশ জন। শতকরা হিসাবে উত্তীর্ণের হার ৬০ দশমিক ৮৭। গতবার এই হার ছিল ৪৮ দশমিক ১০।
মোট ৬২ দশমিক ৮৫ জন ছাত্র ও ৫৮ দশমিক ৫৬ জন ছাত্রী এবার উত্তীর্ণ হয়েছে। যশোর বোর্ডে এবার জিপিএ-- ৫ পেয়েছে দুই হাজার ৩২৯ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা এক হাজার ৪৮৭ ও ছাত্রী ৮৪২ জন।
বিজ্ঞান বিভাগে এক হাজার ৯৫৪ জন, মানবিক বিভাগে ৭২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৩ জন জিপিএ-- ৫ পেয়েছে।
যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৪৩, মানবিকে ৫২ দশমিক ১১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ৭৫।
এ বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-- ৫ পেয়েছে খুলনা জিলা স্কুল (১২৯)। এর পরে আছে খুলনা সরকারি করোনেশন সেকেন্ডারি গার্লস স্কুল (৯৯), কুষ্টিয়া জিলা স্কুল (৭৬), কুষ্টিয়া সরকারি সেকেন্ডারি গার্লস স্কুল (৬০), যশোর জিলা স্কুল (৫০), খুলনা সেন্ট জোসেফ হাইস্কুল (৪৬), খুলনা খালিশপুর পাবলিক কলেজ (৪৫), যৌথভাবে যশোর সরকারি গার্লস হাইস্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪২), যশোর পুলিশ লাইন স্কুল (৪১) ও খুলনা রোটারি স্কুল (৩৮)।
এছাড়া যশোর বিএএফ শাহীন কলেজ, যশোর দাউদ পাবলিক কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, খুলনা নয়াবাটি হাজি শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ, খুলনা ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা ফুলতলা ক্যান্ট পাবলিক স্কুল, ঝিনাইদহ কেকেপিবি স্কুল, খুলনা এসওএস হারমান স্কুল ও বাগেরহাট সরকারি সেকেন্ডারি স্কুলের শতভাগ শিক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭০২ ঘ.
bdnews24