ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এসএসসিতে এবার সাতটি বোর্ডে জিপিএ--৫ পেয়েছে মোট ২৫ হাজার ৭৩২ শিক্ষার্থী। এদের মধ্যে সবচেয়ে বেশি ৯ হাজার ৪৩৯ শিক্ষার্থী ঢাকা বোর্ডের। মোট উত্তীর্ণের শতকরা ৪ দশমিক ১২ শিক্ষার্থী এ বোর্ডে জিপিএ--৫ পেয়েছে।
এছাড়া রাজশাহী বোর্ডে জিপিএ--৫ পেয়েছে ৬৯১০ জন। এ হার মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৩ দশমিক ২৮ শতাংশ। যশোর বোর্ডে ২৩২৯ শিক্ষার্থী জিপিএ--৫ পেয়েছে। এটি মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ১ দশমিক ৯৯ শতাংশ।
জিপিএ--৫ পাওয়ার দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে কুমিল্লা বোর্ডে। সেখানে ২৩৮৭ শিক্ষার্থী জিপিএ--৫ পেয়েছে। যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ২ দশমিক ৬৫৮ শতাংশ। আর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ--৫ পেয়েছে ৩৩১৩ জন। মোট হিসাবে এটি ৫ দশমিক ৩৫ শতাংশ।
বরিশাল বোর্ডে জিপিএ--৫ পেয়েছে ৬৪১ শিক্ষার্থী, যা মোট উত্তীর্ণের ১ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া সিলেট বোর্ডে জিপিএ--৫ পেয়েছে ৭১৩ শিক্ষার্থী। এ হার মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ২ দশমিক ২০৭ শতাংশ।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরা জিপিএ--৫ অর্জনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। এ স্কুলটি থেকে এবার জিপিএ--৫ পেয়েছে ৫৬৪ জন শিক্ষার্থী। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫২৭, মিরপুর মণিপুরী হাইস্কুল থেকে ৩১৪, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮১, মতিঝিল মডেল হাইস্কুল থেকে ২৫৯, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ১৭৮, গভঃ ল্যাবরেটরি হাইস্কুল থেকে ১৭২, মতিঝিল গভঃ বয়েজ হাইস্কুল থেকে ১৭১, ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুল ১৪৯, হলিক্রস গার্লস হাইস্কুল থেকে ১৪৯ এবং এ কে হাইস্কুল ডেমরা থেকে মোট ১৩১ শিক্ষার্থী জিপিএ--৫ পেয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/এসএনডি/১৪৫৪ ঘ.
bdnews24