২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষার ফলাফল মঙ্গলবার

২০০৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 01:40 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া ওয়েবসাইট এবং মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল জানা যাবে। গ্রামীণফোন, একটেল, সিটিসেল, বাংলালিংক এবং টেলিটক মোবাইল ফোনের গ্রাহকরা এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবে। মোবাইল ফোনে ফলাফল জানতে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে-- পুশ বা পুল পদ্ধতি (গ্রামীণফোন, একটেল, সিটিসেল, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকদের জন্য) ১. আর ই এস লিখে একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে (যেমন চট্টগ্রাম লিখতে হলে সিটিজি) আরও একটি স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ২৭৭৭ নাম্বারে এসএমএস করতে হবে। রেজিস্ট্রেশন পদ্ধতি (শুধু গ্রামীণফোন ও একটেল গ্রাহকদের জন্য) ২. আর জি লিখে একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আরও একটি স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ২৭৭৭ নম্বরে এসএমএস করতে হবে। এই পদ্ধতিতে গ্রাহকরা আগেই রেজিস্ট্রেশন করেছেন, যার কারণে রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার ফলাফল পৌঁছে যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচএস/এসডি/১৯২৮ ঘ.