বাংলাদেশ
ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, প্রয়োজনে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশ সংশোধন করা যেতে পারে। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ছাত্ররাজনীতির নেতিবাচক প্রবণতা সমর্থনযোগ্য না হলেও এর গৌরবোজ্জ্বল অতীতের কথা ভুলে গেলে চলবে না। শিক্ষার মান নিশ্চিত করে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মোকাররম হোসেন শুভর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উচ্চশিক্ষা, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও ছাত্র রাজনীতিসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সরকার বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, সময়ের প্রয়োজনে আইনটি সংশোধন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তবেই এগুনো উচিত। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত হবে না। মুক্তচিন্তা ও গণতন্ত্রকে সমুন্নত রেখে আলোচনার মাধ্যমে সতর্কতার সঙ্গে সংশোধনের কাজটা করতে হবে।
এ বিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের সা
bdnews24