২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি লাগবে

জঙ্গি তৎপরতা ও জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আমিনুল ইসলামকে দেওয়া এক চিঠিতে সিলেট মহানগরের উপ--পুলিশ কমিশনার অনুমতি ছাড়া যে কোনও ধরনের অনুষ্ঠান না করতে বলা হয়। মঙ্গলবার ওই চিঠির অনুলিপি বিভিন্ন দপ্তরে টানানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার, এসএমপি সিলেট স্বাক্ষরিত চিঠিতে লেখা রয়েছে, “উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাইতেছে, বর্তমান বিরাজমান জরুরি অবস্থায় এবং জঙ্গি তৎপরতার প্রেক্ষিতে পূর্বানুমতি ব্যাতিত বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্যে অনুরোধ করা হইল।”

এ বিষয়ে যোগাযোগ করা করা হলে উপাচার্য এম আমিনুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি এ সংক্রান্ত চিঠিটি পেয়িছি। তাতে বড় কোনও অনুষ্ঠান করার আগে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।”