২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবদিক মারধরের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অপসারণ

সাংবাদিক মারধরের ঘটনায় আলোচিত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইদিস মিয়াকে দায়িত্ব থেকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 10:43 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার রাতেই ইদ্রিস মিয়াকে শিক্ষা মন্ত্র্রণালয়ে ডেকে নিয়ে অপসারণের চিঠি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা) হুমায়ুন খালিদ বুধবার রাতে টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, “ ইদ্রিস মিয়াকে অপসারণ করা হয়েছে।”

কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ ড. নিতাই চন্দ্র সূত্রধরকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতি নিয়ে চলমান তদন্ত সম্পর্কে সংবাদ প্রকাশ করায় বোর্ডের চেয়ারম্যান ইদ্রিস আলী ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে তার কক্ষের ভেতর বোর্ডের কর্মকর্তাদের দিয়ে মারধর করান। এরমধ্যে একজন সাংবাদিককে তিনি ডেকে নিয়ে যান।

এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সোমবারই একজন যুগ্ম সচিবকে ঘটনা তদন্তের নির্দেশ দেয়।