২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কার ১২৭

— সাতটি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় তৃতীয় দিনে মঙ্গলবার সারাদেশে ১২৭ জন পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কৃত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বহি®কৃত পরীক্ষার্থীরা হচ্ছে সাতটি শিক্ষাবোর্ডে ২৫ জন, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় ৫৮ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও ফাজিল পরীক্ষায় ৪৪ জন।

নকলে সহযোগিতার অভিযোগে বহি®কৃত শিক্ষরার মাদ্রাসা শিক্ষা বোর্ডের।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ঢাকা বোর্ডে ৩ জন, যশোর বোর্ডে ২, রাজশাহী বোর্ডে , চট্টগ্রাম বোর্ডে ৩, সিলেট বোর্ডে ২, বরিশাল বোর্ডে ৪, কুমিল্লা বোর্ডে ২ জনকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবারের পরীক্ষায় ঢাকা বোর্ডে ১২৪৮, রাজশাহী বোর্ডে ৪৩৯, যশোর বোর্ডে ৫৯৭, কুমিল্লা ২৫৮, চট্টগ্রাম ২৫৪, বরিশাল ১৫১, সিলেট ২১৪, মাদ্রাসা ১২০৭ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৬২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  

 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার।