২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনবিহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

অনুমোদনহীন ৫৬টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ও দেশি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৮ মে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ তালিকা প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 03:12 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গত ২০ এপ্রিল এ সংক্রান্ত একটি সংবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর এ প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়ছিল, শিক্ষা মন্ত্রণালয় নতুন করে অনুমোদনবিহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেন্দ্র চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। এসব অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে এ নির্দেশ পাওয়ার পর মঞ্জুরি কমিশন নতুন করে তালিকা তৈরির উদ্যোগ নেয়। এ মাসের প্রথম দিকে মঞ্জুরি কমিশন থেকে তালিকা পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এসব প্রতিষ্ঠান অবৈধ। এটা আমরা সরকারকে বলে দিয়েছি। এখন তাদের ব্যাপারে কী করা হবে তা সরকারের বিষয়। তবে আমরা মনে করি এগুলো বন্ধ করে দেওয়া উচিত। সরকার ও মঞ্জুরি কমিশনের কাছে এসব প্রতিষ্ঠানের দেওয়া সনদ গ্রহণযোগ্য নয়।”

মঞ্জুরি কমিশন চিহ্নিত অনুমোদনহীন বিদেশি বিশ্ববিদ্যালগুলো হচ্ছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ আমেরিকান ইউনিভার্সিটি, ম্যানট্রাস্ট ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, গ্রিন ভ্যালি ইউনিভার্সিটি, হেডওয়ে ইন্সটিটিউট অব বাংলাদেশ, ন্যাশনাল ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, জিইএসএ বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি স্টাডি সেন্টার, এলডোরেডো, নিউরাল ইন্সটিটিউট অব ম্যানেজম্যান্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সেন্টার ফর ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট, নিউক্যাসল ল একাডেমি, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল সেন্টাল ফর হায়ার স্টাডিজ ইন্সটিটিউ অব ল, পারদানা কলেজ অব মালয়েশিয়া, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড ডেভলপমেন্ট সাভিসেস লিমিডেট (ইএডিএস), ভুঁইয়া একাডেমি, ওয়ার্ল্ড ইন্সটিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজি অ্যান্ড রিসার্চ, ফরেন এডুকেশন সার্ভিসেস বাংলাদেশ,অস্ট্রেলেশিয়া ইন্সটিটিউট অব বিজনেস টেকনোলজি, গ্লোবাল ইন্সটিটিউট অব রিসোর্স ম্যানেজমেন্ট, দ্যা প্রগ্রেসিভ মেরিটোক্রাসি লিমিটেড, দ্যা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জেমস কুক ইউনিভার্সিটি, ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি অব পানামা, ইউনিভার্সিটি অব বাল্লারাত, রয়েল রোডস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হনলুলু, ক্যামব্রিয়ান কলেজ কানাডা, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, দ্যা ল টিউটরস, ব্রিটিশ স্কুল অব ল, সফট-এড লিমিটেড, আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লুটন, ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকনোমিকস, ইউনিভার্সিটি অব নর্থ আমেরিকা, ইউনিভার্সিটি অব উলংগং অস্ট্রেলিয়া, অ্যাজাস্পসন ইউনিভার্সিটি (থাইল্যান্ড), পিচ ব্ল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল টেকনোলজি, নিউরোল সিস্টেমস লিমিটেড, ড্যাফোডিল ইন্সটিটিউ অব আইটি, আইবিসিএস প্রাইমেক্স লিমিটেড, ইন্সটিটিউট অব বিজসেন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিলেট, ইউনি কম্পিউটিং রাজশাহী, এসএএফএস ইন্টারন্যাশনাল, এশিয়ান সেন্টার ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশ ইন্সটিটিউট অব আর্টস, ডিজাইন অ্যান্ড টেকনোলজি, এসআরজিবি-এইসি সেন্টার ফর বিজনেস স্টাডিজ, ক্যাট এসিসিএ প্রেসটন ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইউএসএ চট্টগ্রাম, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইউএসএ ঢাকা, পানামা ইউনিভার্সিটি খুলনা, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি খুলনা, ভুঁইয়া ইন্সটিটিউট অব টেকনোলজি।

এর আগে মঞ্জুরি কমিশন ৪০টি এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় থেকে এসব প্রতিষ্ঠানর পরিচালনার জন্য নীতিমালা তৈরি করতে বলা হয়। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) ১৯৯৮ এ এ সম্পর্কে একটি ধারা যুক্ত করে বলা হয়, বিদেশি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন নিতে হবে।