২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার সময় যশোর বোর্ডের সব কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে

এইচএসসি পরীক্ষা চলার সময় যশোর বোর্ডের সব পরীক্ষা কেন্দ্রে চার ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে এ কথা জানান।

তিনি বলেন, পরীক্ষার প্রথম দিন যশোর শহরের সব কেন্দ্রে এটি নিশ্চিত করা হয়েছে। পল্লী বিদ্যুতের আওতায় থাকা গ্রামাঞ্চলেও সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমীরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, পরীক্ষার প্রথম দিন সব কেন্দ্রে বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ কর্তৃপক্ষ আগেই বোর্ডের সব পরীক্ষা কেন্দ্রের তালিকা নিয়ে গেছে।

প্রসঙ্গত, যশোর বোর্ডের অধীনে ১০টি জেলায় মোট ১৫০টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।