২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির এমবিএ ভর্তি পরীক্ষা ৮ জুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে আইবিএ এর অধীনে পরিচালিত এমবিএ ভর্তি পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার আইবিএ এর পরিচালক ড. আক্তার উদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের ৩ থেকে ৩১ মে তারিখের মধ্যে অফিস চলাকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে আইবিএ অফিস থেকে ভর্তি ফরম নিতে হবে। ভর্তি ফরমের দাম রাখা হয়েছে চারশ টাকা।

ড. আক্তার উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে যেকোনো ডিসিপ্লিনে নূন্যতম স্নাতক ডিগ্রিসহ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছয় পয়েন্ট পেতে হবে। এছাড়া শিক্ষা জীবনে কারো একটির বেশি তৃতীয় বিভাগ থাকলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।