২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ইসলামের ইতিহাস বিভাগের সূবর্ণ জয়ন্তী উৎসব পালিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি এবং শিক্ষার্থীদের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. এ কে এম ইয়াকুব আলী ও ড. মো. মোখলেছুর রহমান।

সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রফেসর এমেরিটাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এ বি এম হোসেন।

বেলা ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয় শিক্ষক ড. ফজলুল হক, ড. ফায়েক উজ জামান ও ড. আশীয়ারা খাতুন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।