২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি কলা ভবনে পাঁচটার পর বহিরাগত প্রবেশ নিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বিকাল পাঁচটার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ওই সময়ের পর কলা ভবনে প্রবেশ করতে হলে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

যেসব শিক্ষার্থী বিভিন্ন বিভাগের সান্ধ্যকালীন ক্লাশে অংশ নিচ্ছেন তাদেরও পরিচয়পত্র দেখিয়ে কলাভবনে ঢুকতে হবে। সম্প্রতি কলা অনুষদের বিভাগীয় প্রধানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন জানান, “বহিরাগত কিছু লোক বেশ কিছুদিন ধরে কলা ভবনে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল। আমরা এর প্রমাণও পেয়েছি। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, প্রক্টর ও উপাচার্যকে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। প্রক্টর অফিসকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে কলাভবনের গেটে টেলিফোনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।