এইচএসসি পরীক্ষা শুরু ১০ মে
দেশের সাতটি শিক্ষা বোর্ডের অধীনে ২০০৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) আগামী ১০ মে থেকে শুরু হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তারিখ অনুমোদন করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম, ফাজিল ও কামিল পরীক্ষা শুরু হবে একই তারিখে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, মন্ত্রণালয় থেকে ১০ মে পরীক্ষার তারিখ অনুমোদন করা হয়েছে।
১০ মে পরীক্ষার প্রথম দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
