২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে মঞ্জুরি কমিশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপচার্য ড. আবদুল লতিফ মাসুম এবং সাবেক উপাচার্য অধ্যাপক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মঙ্গলবার মঞ্জুরি কমিশন দুইজনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পরীক্ষা করে একটি তদন্ত প্রদিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কমিশন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য এ তদন্ত কমিটি গঠন করে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান নফহবংি২৪.পড়স কে বলেন, বেশ কিছু বিষয়ে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।