২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৬--০৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস বৃহস্পতিবার থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ক্লাস শুরুর প্রথম দিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের কার্যালয়ে রিপোর্ট করতে হবে।

ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী বিভাগীয় সভাপতির অনুমোদন ছাড়া ক্লাস শুরুর দিন থেকে টানা ১০ দিন অনুপস্থিত থাকলে অথবা ক্লাসে কম উপস্থিত থাকলে তার ভর্তি বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।