২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি প্রধানের বিচার দাবি করেছেন ঢাবির এক শিক্ষক

টিআইবি প্রকাশিত দুর্নীতির প্রতিবেদন নিয়ে রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এক মত বিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ও সদস্যদের বিচার দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 10:37 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ওই সভায় আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, পিএসসির চেয়ারপারসন ও সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের সম্পত্তির হিসাব নেওয়া প্রয়োজন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারের দাবি জানান তিনি। এ সময় কয়েকজন তার দিকে তেড়ে গেলে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়।

পিএসসির চেয়ারপারসন জেড এন তাহমিদা বেগম পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার চেষ্টা করেন। বেশ কিছুক্ষন পর পরিস্থিতি শান্ত হয়ে এলে অনুষ্ঠান আবার শুরু হয়।

জেড এন তাহমিদা বেগম অনুষ্ঠানে তার বক্তব্যে আত্মপক্ষ সমর্থন করে বলেন, বিসিএস পরীক্ষার খাতা বাইরে থেকে লিখে আনা হতে পারে। এটা আগে হয়েছে। আমার সময় হয়নি। আমি চোর নই। চোরদের  রাস্তা বন্ধ করতে গিয়ে চোর হয়েছি। আমি নির্দোষ।

পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তাহমিদা বেগম নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি কোন অন্যায় করিনি। কেন পদত্যাগ করবো। চলে যাবো তবে মাথা নিচু করে নয়। চায়ের দাওয়াত পেলেই চলে যাবো।”

অনুষ্ঠানে হট্টগোল সম্পর্কে তিনি বলেন, “আমরা স্বচ্ছতা প্রমানের জন্য অতিথিদের ডেকেছিলাম। তবে উনি সভা পণ্ড করার চেষ্ঠা করেছেন।”

হাফিজুর রহমান  নফহবংি২৪.পড়স কে বলেন, “এটা সাজানো অনুষ্ঠান ছিল। আমি সেটা ভন্ডুল করে দিয়েছি।”

পিএসসির সাবেক সদস্য ড. সোহরাব আলী, ইয়াহিয়া মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ড. সৌমিত্র শেখর, অধ্যাপক মাহমুদুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।