রাবিতে ‘সময় হত্যা দিবস’ পালন
ব্যতিক্রমী ‘সময় হত্যা দিবস’ কর্মসূচি পালন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ২০০১--০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনার্স কোর্স শেষ না হওয়ার প্রতিবাদে রোববার পালন করেন এই কর্মসূচি।
শিক্ষার্থীরা জানান, নিয়মানুযায়ী চলতি মার্চ মাসেই এআইএস বিভাগের ২০০১--০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের øাতক কোর্স শেষ হওয়ার কথা। কিন্তু তারা এখন মাত্র চতুর্থ বর্ষের ক্লাশ শুরু করেছেন।
এর প্রতিবাদে এআইএস বিভাগের শিক্ষার্থীরা রোববার সকাল ১০টার দিকে কালোব্যাজ পরে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি র্যালি করার চেষ্টা চালায়। তবে পুলিশ জরুরি অবস্থার কারণ দেখিয়ে তা বন্ধ করে দেয়। পরে ওই বর্ষের ৮৫ জন শিক্ষার্থী বিভাগের সামনে কেক কেটে ‘সময় হত্যা দিবস’ পালন করেন।
এ ব্যাপারে বিভাগীয় সভাপতি ড. প্রিয়ব্রত পাল জানান, “শিক্ষার্থীরা কাজটি ঠিক করেনি।”
বিভাগের সেশন জট কামানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
