ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ “খ” ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
১১ মার্চ মেধাক্রম ১ম থেকে ৮৩ তম পর্যন্ত (১ম শিফট) এবং মেধাক্রম ১ম থেকে ৭৮ তম পর্যন্ত (২য় শিফ্ট) এবং ১২মার্চ ১ম শিফ্টের মেধাক্রম তালিকার অবশিষ্ট এবং ২য় শিফটের অবশিষ্টদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটা থেকে অনুষদ ভবনের সমন¦য়কারীর অফিসে সাক্ষাৎকার শুরু হবে।
মেধা তালিকায় স্থান প্রাপ্তদের এসএসসি/ সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার মুল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম¦রপত্র, প্রশংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য উপ¯িহত থাকতে বলা হয়েছে।
অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তদের কাছ থেকে (আসন খালি থাকা সাপেক্ষে) ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনকারীদের ২৪ মার্চ সকাল ৯টায় শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত থাকতে হবে।
