২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের হল থেকে কাটা বন্দুক ও বোমা উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ সেলিম হল থেকে একটি কাটা বন্দুক ও একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

মতিহার থানা পুলিশ শুক্রবার দুপুরে হল ছাত্র সংসদ কক্ষ থেকে এগুলো উদ্ধার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নফহবংি২৪.পড়স-- কে বলেন, “কক্ষটিকে সহকারী হল প্রভোস্টের অফিস বানানোর সিদ্ধান্তের পর শুক্রবার বেলা ১২টার দিকে পরিষ্কার করার সময় স্কচটেপ মোড়ানো একটি বোমা দেখতে পায় ঝাড়–দার। হল কর্তৃপক্ষ মতিহার থানায় খবর দিলে পুলিশ তাজা বোমাটি উদ্ধার করে। এসময় তল্লাশি চালিয়ে সেখানে একটি কাটা বন্দুকও পাওয়া যায়।”

তিনি বলেন, “বোমাটি পানিতে ডুবিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”   

শহীদ সেলিম হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানান, “হলের ছাত্র সংসদ দীর্ঘদিন ধরেই অকার্যকর। চারদলীয় জোট সরকারের আমলে ছাত্রদল ও শিবির নেতা--কর্মীরা কক্ষটি ব্যবহার শুরু করে।”