বরিশাল ইসলামীয়া কলেজের ৭ শিক্ষক-কর্মচারিকে কারণ দর্শাও নোটিশ
বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যাপক, প্রভাষক এবং চতুর্থ শ্রেণীর এক কর্মচারিসহ সাতজনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
নোটিশ প্রাপ্তরা হলেন, বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (এরশাদ) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সহকারি অধ্যাপক উজ্জল কুমার মিস্ত্রী, প্রভাষক মিজানুর রহমান শহীদ, মশিউর রহমান, তপন কুমার পাল, কম্পিউটার অপারেটর নুরুন্নবী এবং এমএলএসএস দেলোয়ারা বেগম।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ হাসানুজ্জামান ইসলামিয়া কলেজে রোববার আকস্মিক পরিদর্শনে গিয়ে সাতজনকে অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। ।
সোমবার নোটিশের জবাব দেয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও নোটিশপ্রাপ্তরা লিখিতভাবে কলেজ অধ্যক্ষের কাছে তিনদিনের সময় প্রার্থনা করেছেন।
বরিশাল কলেজের অধ্যাপক আবুল কাসেম মো. শাহজাহান নফহবংি২৪.পড়স কে বলেন, রোববার দুপুরের দিকে বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে একটি টিম কলেজ পরিদর্শনে আসেন।
এ সময় টিমের সদস্যরা শিক্ষক উপস্থিতির খাতায় অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের পুরো ফেব্র“য়ারি মাসে মাত্র ২ দিন স্বাক্ষর দেখতে পান। তাছাড়া ওইদিনও তিনি কলেজে উপস্থিত ছিলেন না।
প্রভাষক মিজানুর রহমান শহীদ দুদিনের ছুটিতে ছিলেন। কিন্তু দুদিন আগে তার যোগদানের কথা থাকলেও তিনি আসেননি। একইভাবে কম্পিউটার অপারেটর নুরুন্নবী ফোনে অধ্যাক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ছুটি ভোগ করছেন।
অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, রোববার সকালে তিনি কলেজে এসেছিলেন। কিন্তু হাজিরা খাতায় ভুলবশত স্বাক্ষর করেননি। তিনি বলেন, “আমি প্রতিটি ক্লাসে ছাত্রছাত্রীদের ভালভাবে পড়িয়েছি।” তাদের কাছে জিজ্ঞাসা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তিনি দাবি করেন।
শিক্ষককের অনুপস্থিতির কথা স্বীকার করে কলেজ অধ্যক্ষ মো. সোলায়মান শিকদার নফহবংি২৪.পড়স কে বলেন, শিক্ষকদের কাছে সোমবারের মধ্যে বোর্ড চেয়ারম্যান কারণ চেয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্টরা আগামী তিনদিনের মধ্যে কারণ জানাতে সময় চেয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে অস্বীকৃতি জানান।
