ঢাবির ‘সমাবর্তন বক্তা’ হিসেবে ড. ইউনূসের ব্যাপারে আপত্তি
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস রাজনীতিতে নামার আগ্রহ দেখানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তার ‘কনভোকেশন স্পিকার’ হওয়ার ব্যাপারে আপত্তি উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের কয়েকজন শিক্ষক এই আপত্তি করে যুক্তি হিসেবে বলেছেন, তিনি রাজনৈতিক দল গঠনের আগ্রহ প্রকাশ করে বিতর্কিত হয়েছেন। কোনো বিতর্কিত ও রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সমাবর্তন বক্তা’ হতে পারেন না।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় নীল দলের শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশীদ এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এ আপত্তির কথা জানান।
অধ্যাপক ড. হারুন অর রশীদ এ ব্যাপারে নফহবংি২৪.পড়স কে বলেন, “ড. ইউনূসকে যে সময়ে ‘কনভোকেশন স্পিকার’ মনোনীত করা হয়েছিল তখন তিনি বিতর্কিত ছিলেন না। কিন্তু বর্তমানে তিনি রাজনৈতিক দল গঠনের আগ্রহ প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছেন। কোনো বিতর্কিত ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে পারেন না।”
ডিনস কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি অধ্যাপক ইওয়াজউদ্দিন আহম্মেদের অংশগ্রহণ নিয়েও শিক্ষকরা প্রশ্ন তোলেন।
এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন গত ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। নোবেল বিজয়ী ড. ইউনূসকে তখন সমাবর্তন বক্তা হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু অনির্ধারিত কারণে ওই অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। আগামী ২৮ ফেব্র“য়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
