রাবিতে ১ম বর্ষে ভর্তির সময়সীমা বাড়লো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-- ২০০৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপÑকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন শুন্য থাকা সাপেক্ষে ৫০ টাকা জরিমানা দিয়ে আগামী ১১ মার্চ পর্যন্ত ভর্তি হওয়া যাবে বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
