২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ফজলুল হক হলের পেছন থেকে ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পেছন থেকে সোমবার দুপুর পৌনে ১ টায় পুলিশ অবিস্ফোরিত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সূত্র জানায়, ফজলুল হক হলের দারোয়ান দক্ষিণ ভবনের পেছনে পরিত্যক্ত অবস্থায় এসব বস্তু পড়ে থাকতে দেখে হল কর্তৃপক্ষকে জানান। শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তা উদ্ধার করে।

শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, হলের পেছনের দেয়ালের বাইরে থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।