ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবির সব ক্লাস পরীক্ষা স্থগিত
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-- ০৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সব বিভাগের ক্লাস মঙ্গলবার থেকে এবং পরীক্ষা বুধবার থেকে আগামী ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ফেব্র“য়ারি থেকে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা পূর্বের নিয়মে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আগামী ১০, ১১ ও ১২ ফেব্র“য়ারি ২০০৬--০৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বলেন, “ভর্তি পরীক্ষার সার্বিক কাজে বিশ্ববিদ্যাালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা করা এবং আবাসিক হল গুলোতে ভর্তিচ্ছুরা অবস্থান করার কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
