ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার ভর্তি কমিটির সভাপতি, উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সময়সূচি নির্ধারণ করা হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী ১০ ফেব্রুয়ারি (শনিবার ) সকাল ৯.৩০ থেকে ১০.৩০ “ক’ ইউনিট, ১১.৩০ থেকে ১২.৩০ “ছ” ইউনিট (রোল নং-১ থেকে ৫৭৩৫) এবং ২টা থেকে ৩ টা পর্যন্ত একই ইউনিটের রোল নং-৫৭৩৬ থেকে অবশিষ্টদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
১১ ফেব্রুয়ারি সকাল ৯.৩০ থেকে ১০.৩০ “খ” ইউনিট (রোল নং- ১থেকে ৫৭৩৫), ১১.৩০ থেকে ১২.৩০ ‘খ’ ইউনিট (রোল নং-৫৭৩৬ থেকে অবশিষ্ট), দুপুর ২ টা থেকে ৩ টা “গ’ ইউনিট (রোল নং- ১ থেকে ৫৭৩৫) এবং ৪টায় একই ইউনিটের ৫৭৩৬ থেকে অবশিষ্টদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ ফেব্রুয়ারি সকাল ৯.৩০ থেকে ১০.৩০ ‘চ’ ইউনিট (রোল ১ থেকে ৫৭৩৫), ১১.৩০ থেকে ১২.৩০ একই ইউনিটের রোল নংÑ ৫৭৩৬ থেকে অবশিষ্ট রোল নম্বর পর্যন্ত, ২টা থেকে ৩ টা “ঘ” ইউনিটের এবং ৪ টা থেকে ৫ টা “ঙ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
