ইবির ভর্তি পরীক্ষা ১০ ফেব্র“য়ারি, প্রতি আসনে ৩৫ জন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৬-- ২০০৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১০ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবছর সাতটি ইউনিটে ১ হাজার ২১০টি আসনের বিপরীতে মোট ৪২ হাজার ৯২১টি আবেদনপত্র জমা পড়েছে। এবার আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ৩৫ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী শিক্ষকরা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে ‘গ’ ইউনিট সবচেয়ে এগিয়ে। এ ইউনিটে ১৪০ টি আসনের বিপরীতে ফরম জমা পড়েছে ৮ হাজার ২০৩ টি। গড়ে আসন প্রতি প্রার্থী ৫৯ জন।
‘ক’ ইউনিটে ২১০টি আসনের বিপরীতে ২ হাজার ৩টি ফরম জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১০ জন।
‘খ’ ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে ১১ হাজার ৪৬৬ টি ফরম জমা পড়েছে। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বি ৩৬ জন।
‘ঘ’ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৩৮০ প্রার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এ ইউনিটে আসন প্রতি গড় প্রার্থী ৩৬ জন।
এ ছাড়া ‘ঙ’ ইউনিটের ১৬০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ হাজার ৫০ জন। ‘চ’ ইউনিটের ১৪০টি আসনের বিপরীতে ৭ হাজার ৪৩১ এবং ‘ছ’ ইউনিটে ১২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫ হাজার ৩৮৮ জন।
কর্তৃপক্ষ এবছর ভর্তি ফরম বিক্রি করে প্রায় ১ কোটি ৭ লাখ ৩০ হাজার ২৫০ টাকা আয় করেছে। ভর্তি পরীক্ষা আগামী ১০, ১১ ও ১২ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে।
এদিকে এবছর ভর্তি পরীক্ষার পদ্ধতিতে কিছুটা রদবদল করা হয়েছে। সাতটি ইউনিটের মধ্যে চারটি ইউনিটে লিখিত পরীক্ষা হবে। ওইসব ইউনিটে আগের এমসিকিউ (মাল্টিপল চয়েস) পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার্স) পদ্ধতি মূল্যায়ন না করে হাতে লেখা (বর্ণনামূলক) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
‘ক’ ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। তবে ভর্তি নির্দেশিকায় ‘গ’ ইউনিটের পরীক্ষার ধরন হিসেবে এমসিকিউ এর উল্লেখ থাকলেও লিখিত অবজেকটিভ আকারে পরীক্ষা নেয়া হবে।
বাদবাকি ‘ঘ’ ‘ঙ’ ‘চ’ ও ‘ছ’ ইউনিটের কর্তৃপক্ষ ভর্তি নির্দেশিকায় পরীক্ষার কোন ধরন উল্লেখ করা হয়নি। এসব ইউনিটের শিক্ষকরা বলছেন তারা অবজেকটিভ আকারেই লিখিত পরীক্ষা নেবেন।
