২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে ক্লাশ শুরু

আঠারো দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো খুলে দেয়া হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আঠারো দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো খুলে দেয়া হবে সোমবার। গত ১৪ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, ঈদ-উল-আযহা এবং বড় দিনের ছুটি শুরু হয়। নিরাপত্তার অজুহাতে সিণ্ডিকেট সভার মাধ্যমে ১৮ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাধ্যক্ষ পরিষদ আহবায়ক আব্দুল লতিফ জানান, সোমবার সকাল আটটায় রাবির আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। আবাসিক শিক্ষার্থীদের হল গেটে পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। রাত ১১টার পর ছাত্রদের এবং সুর্যাস্তের পর ছাত্রী হলগুলোর গেট বন্ধ হবে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫৩ ঘ.