২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ভর্তি বাতিল হলেও আদালতের আদেশে ক্লাশ করছেন ২৯ জন

জালিয়াতির দায়ে কর্তৃপক্ষ ভর্তি বাতিল করে দিলেও আদালতের নির্দেশ নিয়ে ক্লাশ ও পরীক্ষায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী। হাইকোর্টের নির্দেশনা থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে দিতে বাধ্য হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 05:21 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিঊজ টুয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির দায়ে কর্তৃপক্ষ ভর্তি বাতিল করে দিলেও আদালতের নির্দেশ নিয়ে ক্লাশ ও পরীক্ষায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী। হাইকোর্টের নির্দেশনা থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে দিতে বাধ্য হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠক শেষে 'ভুয়া ভর্তি তদন্তে গঠিত কমিটি'র আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "ভর্তি বাতিল হওয়া ১৮২ জন শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ২৯ জন হাইকোর্টে রিট করেছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তাদের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে দিচ্ছি।" অধ্যাপক হায়দার জানান, এসব শিক্ষার্থী ক্লাশ ও পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে, মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে না। সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ প্রসঙ্গে বলেন, "যেসব শিক্ষার্থী ভর্তি বাতিল হওয়ার পরও আদালতের নির্দেশ নিয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে তাদের বিশেষ রোল নম্বর দেওয়া হবে। পরীক্ষাও নেওয়া হবে বিশেষ রোল নম্বরে। মামলার নিস্পত্তি হওয়ার পর তাদের যাতে সহজে সনাক্ত করা যায় সেজন্যই এ ব্যবস্থা।" ভুয়া ভর্তি সংক্রান্ত কমিটির তদন্ত আর কতদিন চলবে