২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সকালে মুখে কালো কাপড় বেঁধে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর তারা শিক্ষক-শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপাচার্য এস এম এ ফায়েজের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 09:20 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সকালে মুখে কালো কাপড় বেঁধে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর তারা শিক্ষক-শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপাচার্য এস এম এ ফায়েজের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষা কাঠোমোর মূল স্তম্ভ। তাই উচ্চ শিক্ষা ব্যবস্থার গতি অব্যাহত রাখতে আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তি দেয়া প্রয়োজন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৫১১ ঘ.