২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি সমাবর্তনের পরিচয়পত্র দেওয়া হবে ৪ ও ৫ ডিসেম্বর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ। ইতোমধ্যে শেষ হয়েছে গ্রাজ্যুয়েটদের নিবন্ধন প্রক্রিয়া। ৬ ডিসেম্বর সকাল ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৪ ও ৫ ডিসেম্বর পরিচয়পত্র ও গাউন সংগ্রহ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

সিলেট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ। ইতোমধ্যে শেষ হয়েছে গ্রাজ্যুয়েটদের নিবন্ধন প্রক্রিয়া। ৬ ডিসেম্বর সকাল ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৪ ও ৫ ডিসেম্বর পরিচয়পত্র ও গাউন সংগ্রহ করতে হবে। সমাবর্তন উপলক্ষে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ স্নাতক ও স্নাতোকোত্তরদের মধ্যে সনদ ও পদক বিতরণ করবেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা দেবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. সদরউদ্দিন আহমদ চৌধুরী। এদিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ ডিসেম্বর অর্থাৎ সমাবর্তনের দিন নিবন্ধিতরা কোনো অতিথি নিয়ে ক্যাম্পাসে যেতে পারবেন না। নিবন্ধিতদের ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে পরিচয়পত্র ও গাউন সংগ্রহ করতে হবে। ৫ ডিসেম্বর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তন শোভাযাত্রার রিহার্সেল হবে। উপাচার্য সাংবাদিকদের জানান, প্রথম সমাবর্তনের পর এ পর্যন্ত ৮ হাজার ছাত্রছাত্রী এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন। এরমধ্যে ২৯৪৩ জন সমাবর্তনের জন্য নাম নিবন্ধন করেছেন। এবার অসামান্য কৃতিত্বের জন্য মোট ১৪ জনকে চ্যান্সেলর স্বর্ণ পদক দেওয়া হবে। ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক পাবেন ৫২জন। এর মধ্যে