২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে শিক্ষক আনোয়ার হোসেন অসুস্থ

কারাগারে অন্তরীণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তাকে কারাগারেরই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 06:02 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাগারে অন্তরীণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তাকে কারাগারেরই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হবে। উপমহা কারাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক আনোয়ার ডায়াবেটিসে ভুগছেন। এছাড়া তার কানেও ব্যথা রয়েছে। আপাতত কারাগারের চিকিৎসকের তত্ত্বাবধায়নেই তার চিকিৎসা চলছে। প্রয়োজন হলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হবে। এর আগেও তাকে সেখানে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।" এদিকে ড. আনোয়ারের হোসেনের অসুস্থতার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেনের সুচিকিৎসাসহ কারাগারে অন্তরীণ চার শিক্ষকের মুক্তির দাবি করা হয়। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গত ২৩ আগস্ট রাতে ড. আনোয়ার হোসেনকে তার ফুলার রোডের বাসা গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.