রাজশাহী, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগস্টের ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রায়ের তারিখ পিছিয়েছে।
রোববার রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের আদালতে মামলার রায়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় রায়ের তারিখ পেছানো হয়েছে। নির্ধারিত বিচারকের অনুপস্থিতিতে মহানগর হাকিম আলী আহমেদ আগামী ৪ ডিসেম্বর রায়ের পরিবির্তিত তারিখ নির্ধারণ করেন।
মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, ফলিত পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষক আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্ল
bdnews24