২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র আইবিএ ভতি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষায় আসন বন্টন ব্যবস্থাও জানানো হয়। প্রবেশপত্র নম্বর ৪০০১ থেকে ৪৫৮০ শিক্ষার্থীরা পরীক্ষা দেবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এ। বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষা দেবে ৪৫৮১ থেকে ৬৪৪২, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এ ৬৪৪৩ থেকে ৬৯৫৮ ও কলাভবন (প্রবেশ উত্তর গেট) এ ৬৯৫৯ থেকে ৮২০০ নম্বর প্রবেশধারীরা। বিস্তারিত আসন বন্টন ব্যবস্থা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের বুলেটিন বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এছাড়া ওয়েবসাইট িি.িরনধ-ফঁ.বফঁ তেও তা দেখা যাবে। শুক্রবার পরীক্ষার দিনে শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯ টার মধ্যে পরীক্ষার হলে/কক্ষে উপস্থিত হতে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২১২৩ঘ.