ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় পা দিচ্ছে ২৯ বছরে। ১৯৭৯ সালের এই দিনে দেশের এক মাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে নানামুখী কর্মসূুচি নেয়া হয়েছে। সকাল ১০টায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
দেশ স্বাধীন হওয়ার পর মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭২ সালে এ দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 'আমার পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যলয়' শীর্ষক প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতে শুরু করেন। তার ওই প্রচেষ্টার ধারাবাহিকতায় ১৯৭৭ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বাংলাদেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। সে অনুযায়ী ওই বছরই দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। পরবর্তীকালে ১৯৮০ সালের ৩১ জানুয়ারি জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পাস হয়।
১৯৮২ সালে কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলায় স্থানান্তর করা হয়। ১৯৮৬ সালে সেখানেই শুরু হয় প্রথম ব্যাচের কাশ। পরবর্তীকালে ১৯৮৯ সালে পুনরায় এটিকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদে ২০টি বিভাগে বর্তমানে ১০ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন। রয়েছে ৩৫০ এর বেশি শিক ও প্রায় হাজারের মত কর্মকর্তা
bdnews24