২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভর্তি: ঢাবি-র আরো ১৩ জনের ছাত্রত্ব বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হওয়া ১৩ জনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেয়। এ নিয়ে ১৮০ জনের ছাত্রত্ব বাতিল হল। এছাড়া আরও ৩৩ জনকে তাদের ছাত্রত্ব কেন অবৈধ হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 06:38 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হওয়া ১৩ জনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেয়। এ নিয়ে ১৮০ জনের ছাত্রত্ব বাতিল হল। এছাড়া আরও ৩৩ জনকে তাদের ছাত্রত্ব কেন অবৈধ হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে। ভুয়া ভর্তি তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট সভা ওই ১৩ জনের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবস্থাপনা, লোক প্রশাসন, গণিত ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের এই ১৩ জনের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।" এ ছাড়া আরও ৩৩ জনকে তাদের ছাত্রত্ব কেন অবৈধ হবে না তার কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে যাচাইশেষে তাদের ছাত্রত্ব বাতিলের জন্য কমিটি সিন্ডিকেটে সুপারিশ করবে বলে তিনি জানিয়েছেন। এর আগে ১৬৭ জনের ছাত্রত্ব বাতিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/এমএসবি/এসকে/০০৩০ঘ.