ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মোয়াত্তের এ কথা জানান। তিনি বলেন, "২৩ নভেম্বর থেকে পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/
bdnews24