২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঘটনা তদন্তে আরো সময় চেয়েছে বিচার বিভাগীয় কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২০ থেকে ২২ আগস্টের বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য গঠিত বিচার বিভাগীয় কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানোর আবেদন করেছেন কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 05:38 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২০ থেকে ২২ আগস্টের বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য গঠিত বিচার বিভাগীয় কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানোর আবেদন করেছেন কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান। এ ব্যাপারে রোববার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৮ আগস্ট কমিশনের কাজ শুরুর পর মোট ১০৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু কাজের পরিধি অনেক বিস্তৃত। সবকিছু গুছিয়ে নিতে তাই সময় লাগছে। দ্বিতীয় দফায় বাড়ানো সময়ও ৫ নভেম্বর শেষ হয়ে যাবে। তাই সরকারের কাছে আরো ৬ দিন সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।" তিনি আরো বলেন, "শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলা দুটিতে অভিযোগপত্র দেওয়ার সঙ্গে তদন্ত কমিশনের কাজের কোনো সম্পর্ক নেই। কমিশনের কাজ তার নিজস্ব গতিতে চলবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২৩২৯ ঘ.