চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজার ছুটি শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) বুধবার খুলছে। হল খুলে দেয়ায় শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনার পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকে। ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় চুয়েট খুললে ক্লাশ-পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ঈদ ও পূজার ছুটি দেয়া হয়।
জনসংযোগ কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকায় ক্যাম্পাসে কোনো ধরনের বাড়তি নিরাপত্তা নেয়া হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৩০৭ ঘ.
bdnews24